ছাতকে ৩৯ বোতল মদ সহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ছাতকে ৩৯ বোতল মদ সহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

ছাতকে ৩৯ বোতল ভারতীয় অফিসার মদসহ মাদক ব্যবসায়ী শাওন(২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আদালত ও পুলিশ  সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল জাকির এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই নাজমুল হাসান শেখ এর নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই জুলাই রোজ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে  ছাতক উপজেলাধীন নোয়ারাই বাজার টু বালিউড়া বাজারগামী পাকা রাস্তার উপর থেকে দোয়ারাবাজার উপজেলার চাটুরপাড় গ্রাম নিবাসী আব্দুল সেলিম এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাওন (২৩)কে গ্রেপ্তার করেন।এসময় গ্রেপ্তারকৃত আসামী শাওন এর হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৩৯ বোতল অফিসার্স চয়েস ভারতীয় মদ উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করেন। উক্ত বিষয়ে গ্রেফপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে ১৬ ই জুলাই সুনামগঞ্জ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ