জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী “বিকু” গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী “বিকু” গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বিকু (৩৪) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত সুকেন্দ্র লাল রায়ের ছেলে মাদক ব্যবসায়ী বিকাশ রায় ওরফে বিকু(৩৪)কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

১৬ ই জুলাই গ্রেপ্তারকৃত আসামী বিকাশ রায় ওরফে বিকু(২৮)কে পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ