প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ শহরে অবৈধ ভাবে দখল হওয়া খামারখালসহ ৫টি খালের মাঝে নির্মিত ভবণ ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
১৫ ই জুলাই রোজ শনিবার সকাল ১০টায় উচ্চ আদালতের নির্দেশে সুনামগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা পারভীন।
অভিযানের শুরুতেই সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাব্রু পরিবারের অবৈধভাবে নির্মিত দোকানকোঠা উচ্ছেদ করা হয়। এরপর এই খালের উপর নির্মিত অন্যান্য স্থাপনা উচ্ছেদের মাধ্যমে শহরের ঐতিহ্যবাহী খামারখাল উদ্ধারের কাজ চলছে। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন।
পৌরসভার মেয়র নাদের বখত্ বললেন, শহরে জলাবদ্ধতার সংকট চরম আকার ধারণ করেছে। ছোট ছোট ড্রন দিয়ে পানি নিস্কাশন হয়ে এর সমাধান হচ্ছে না। এই অবস্থায় বেলা, র পক্ষ থেকে সম্প্রতি উচ্চ আদালতে এ নিয়ে মামলা হয়েছে। আদালত খাল উচ্ছেদের জন্য আমিসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলকে নির্দেশ দিয়েছেন। আদালতের রায় প্রতিপালনের জন্য আজ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আশাকরি সকলে সহযোগিতা করবেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, শহরে পানি নিষ্কাশনের সকল খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদার যারাই হোন না কেন, একজনকে ছাড় দেওয়া হবে না।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest