প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ ১জনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, বিগত ১০ জুলাই দিবাগত রাত অনুমান ১ ঘটিকা হতে সকাল ৮ ঘটিকার মধ্যে কোন এক সময়ে সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন দিঘলী পূর্ব রামপুর সাকিনস্থ আশফাকুর রহমান ছায়েম এর বসত ঘর হতে একটি লাল-কালো রঙের হিরো প্যাশন প্রো মোটরসাইকেল(রেজিঃ নম্বর সিলেট-হ-১৩-৩৮০৪) অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে আশফাকুর রহমান ছায়েম বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ করলে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করেন।
উক্ত মামলার পরিপেক্ষিতে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল জাকির এর নির্দেশক্রমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সুনামগঞ্জ সদর মডেল থানাধীন বেতগঞ্জ বাজার এলাকা হতে বিগত ১২ জুলাই রোজ বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় দোয়ারাবাজার উপজেলার যোগীরগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ আঞ্জব আলীর ছেলে আসামি মোঃ খলিলুর রহমান (২৪) কে আটক করেন। আটককৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী বাদীর চুরি যাওয়া বর্ণিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামিকে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে ১৩ ই জুলাই রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest