জগন্নাথপুরে রাতের আধাঁরে আড়াই লাখ টাকার গরু চুরি

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

জগন্নাথপুরে রাতের আধাঁরে আড়াই লাখ টাকার গরু চুরি

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরের পল্লীতে রাতের আধাঁরে প্রায় ২  লাখ ৫০ হাজার  টাকা সমপরিমাণ মূল্যের ৪টি গাভী গরু চুরি হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাঙ্গিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ লিয়াকত আলীর গোয়াল ঘরের তালা ভেঙে বিগত ১২ ই  জুন রোজ বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ৪টি গাভী গরু অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে গেছে। এই গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার  টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।

এব্যাপারে চুরি যাওয়া গরুর মালিক মোঃ লিয়াকত  আলী বলেন, প্রতিদিনের মতো রাত ৯ ঘটিকার  গরু গুলোকে দেখভাল করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা ও দরজা খোলা। ঘরে প্রবেশ করে দেখি আমার গরু গুলো নেই। তখন বুঝতে পারি চুরেরা গরু গুলি  চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার চুরি যাওয়া চারটি গাভী গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ