প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
প্রিয়জন ফাউন্ডেশন এর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মতিবুল হককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
উন্নত বিশ্বের অন্যতম দেশ যুক্তরাষ্ট্রে বসবাসকারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী (নতুনপাড়া) গ্রাম নিবাসী তরুণ সমাজ সেবক মোঃ মতিবুল হক এর নিজ কর্মস্থল যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে ১১জুলাই রোজ মঙ্গলবার সিলেট শহরে প্রিয়জন ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিয়জন ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মোঃ এনামুল হক লিলু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলীনুর রশীদ, প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাফিজ, বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মনরুল হক, মোঃ সাইদুর রহমান বাবুল, মাজেদ আহমদ চৌধুরী, মামুনুর রশীদ ও মির্জা ইমাদ উদ্দিন মাসুম প্রমূখ।
সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest