সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই চুনারুঘাট থানার এএসআই মনির

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই চুনারুঘাট থানার এএসআই মনির

 

স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগীয় পর্যায়ে পুলিশের শ্রেষ্ট এএসআই  নির্বাচিত হয়েছেন চুনারঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার।

গতকাল ১০ ই জুলাই রোজ সোমবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় চলতি ২০২৩ ইং সনের এপ্রিল থেকে জুন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে  অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসেন তালুকদার এর হাতে তুলে দিয়েছেন।

এ ব্যাপারে এএসআই মোঃ মনির হোসেন তালুকদার বলেন, জেলার পর এবার বিভাগে এপ্রিল হতে জুন/২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়ে মাননীয় রেঞ্জ ডি আই জি মহোদয়ের নিকট থেকে পুরুষ্কৃত হওয়ায় হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় , সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল জনাব নির্মলেন্দু চক্রবর্তী মহোদয় ,অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা জনাব রাশেদুল হক মহোদয় ,পুলিশ পরিদর্শক তদন্ত জনাব গোলাম মোস্তফা  মহোদয় এবং আমার চুনারুঘাট থানার সকল অফিসার ও ফোর্সকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।কেননা তাদের অপরিসীম সহোযগিতা ও আন্তরিকতা না থাকলে আমর এই অর্জন সম্ভব ছিলনা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ