প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই এবাদুর রহমান ও এএসআই আব্দুল কাইয়ূম এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রাম নিবাসী আব্দুল অজুদ মিয়ার ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ শামসুল ইসলাম (২৪) ও মোঃ শাহীন মিয়া’র স্ত্রী মোছাঃ চম্পা বেগম(৩৩) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৮ ই জুলাই রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest