প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া।
স্থানীয় ও মৎস্য অফিস সুত্রে জানাযায়, হাওর অধ্যুষিত অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে ৬ ই জুলাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া। এসময় রানীগঞ্জ বাজারস্থ মাদ্রাসা রোডে সরকারিভাবে নিষিদ্ধ প্রায় ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলার পাশা-পাশি এই অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী উপজেলার বাগময়না গ্রাম নিবাসী আবুল হোসেনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান ও রানীগঞ্জ বাজার এর সেক্রেটারি মোঃ আবুল কাসেম সহ উপজেলা মৎস্য অফিস এবং ভূমি অফিসের স্টাফবৃন্দ ।
উপজেলা মৎস্য অফিসার রানিগঞ্জ বাজারে পুনঃপুন কারেন্ট জাল বিক্রির বিষয়ে উপস্থিত জনগনের নিকট অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কারেন্ট জাল বিক্রি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বলেন রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া বলেন , হাওর অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষার জন্য ভবিষ্যতে অসাধু মাছ শিকারী ও অবৈধ জাল বিক্রেতাকে সর্বোচ্চ ৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করার পাশাপাশি ১ থেকে ২ বছরের কারাদণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest