প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে “হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট” এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে ” হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ” এর শুভ উদ্বোধন উপলক্ষে ৬ ই জুলাই রোজ বৃহস্পতিবার বিকালে অত্র প্রতিষ্ঠানের হলরুমে হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর পরিচালক মুফতি মাওলানা আবু সাঈদ সৈয়দ এর সভাপতিত্বে ও বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ এর পরিচালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওলাদে ওলী আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বুরাইয়া কামিল মাদ্রাসার ফাস্ট মোহাদ্দিস হযরত মাওলানা হাবিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হাফিজ শফিকুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হযরত মাওলানা মাহবুবুর রহমান তাজুল, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি আবু আইয়ুব আনছারী, ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা হাফিজ ইয়াকুব আলী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর শিক্ষক হযরত মাওলানা রুহুল আমীন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর শিক্ষক হাফিজ আনোয়ার হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী মোঃ জমির উদ্দিন, মোঃ আব্দুল মতিন, হাজী সমছু মিয়া, মোঃ শহীদুল ইসলাম, ক্বারী নূরুল র ও মোঃ ছমেদ আলী প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ।
হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আওলাদে ওলী আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ছাহেব ফুলতলী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest