জামালগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩

জামালগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জামালগঞ্জে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আকমল(৩৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জামালগঞ্জ থানার এসআই মোঃ মেহেদী হাসান ও এএসআই সৌরভ দাস সহ একদল পুলিশ ৩রা জুলাই দিবাগত রাত সাড়ে সাত ঘটিকার সময় জামালগঞ্জ উপজেলাধীন গাউছুল আযম সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর থেকে উপজেলার নোয়াগাঁও গ্রাম নিবাসী ওয়াকিব আলীর ছেলে মাদক ব্যবসায়ী আকমল শাহ(৩৭) কে গ্রেপ্তার  করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে একটি কালো রংয়ের পলিথিনে রক্ষিত ১শত ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জামালগঞ্জ  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে ৪ ঠা জুলাই রোজ মঙ্গলবার  পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ