সুনামগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩

সুনামগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলম মাহবুব।

সুনামগঞ্জের জেলা প্রশাসক  দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর দিক নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব আলম মাহবুব নেতৃত্বে ৪ ঠা জুলাই রোজ মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের জগন্নাথবাড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় এক ব্যবসায়ীকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়৷

এসময় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এর একটি টিম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ