প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জন ফাউন্ডেশনের পক্ষ থেকে জগন্নাথপুরে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন প্রিয়জন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবারও প্রিয়জন ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম, সহ-সভাপতি শামীম আহমদ, ধর্ম সম্পাদক ফ্রান্স প্রবাসী মোঃ আনছার আলী কোরেশি, স্পেন প্রবাসী মোঃ আব্দুল গণি এনাম, সমাজ কল্যাণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মোঃ রইছ উদ্দিন, সদস্য মোঃ আমিনুল ইসলাম এর অর্থায়নে ও প্রিয়জন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক লিলু,ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী,সমাজ সেবক মাষ্টার মিজানুর রহমান, প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বালিকান্দী নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মনরুল হক, সমাজ সেবক মোঃ ছত্তার মিয়া, মোঃ উকিল আলী, মোঃ ইকবাল হোসেন ও মোঃ সায়মন উদ্দিন প্রমূখ এর সার্বিক তত্বাবধানে ২৯ শে জুন অর্থাৎ ঈদুল আযহার দিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী মোঃ রইছ উদ্দিন এর বাড়ীতে একটি গরু কোরবানি করে সাংগিয়ারগাঁও, ঘিপুড়া ও বলবল গ্রামের দরিদ্র মানুষের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest