প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
বিশিষ্ট সমাজ সেবক মাসুদ আহমেদ এর ইতালি গমন উপলক্ষে ফ্রেন্ডস এসোসিয়েশন এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের হাতে গড়া আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক, তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাসুদ আহমেদ এর উন্নত বিশ্বের অন্যতম দেশ ইতালি গমন উপলক্ষে ১ লা জুলাই রোজ শনিবার স্থানীয় কলকলিয়া বাজারস্থ নিখিল স্টোরে ফ্রেন্ডস এসোসিয়েশন এর উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল ছালাম, সংবর্ধিত অতিথি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজ সেবক শিক্ষানুরাগী মাসুদ আহমেদ, মোঃ আহমদ মিয়া, মোঃ আজিজুল হক, ফ্রেন্ডস এসোসিয়েশন এর অর্থ সম্পাদক মোঃ মনসুর মিয়া, প্রচার সম্পাদক হোসাইন কবির সুভাষ, সাংস্কৃতিক সম্পাদক সালেহ আহমদ, সহ অর্থ সম্পাদক নিবাস দেব, দপ্তর সম্পাদক অজিত দাস, সদস্য ফারুক হোসেন, আঃ সালাম, গণেশ দাস, কবির মিয়া,এলাল হোসেন সহ মোঃ নূর মিয়া ও ছরুক মিয়া প্রমূখ।
সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest