প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৩
ইউএস বাংলাবার্তা ডেস্কঃ
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। ঈদে গরুর মাংস কাটতে গিয়ে ছুরিতে কেটে ও গরুর লাথির আঘাতে বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে ৭০ জন ঢামেকে চিকিৎসা নেন।
আহতরা হলেন, মো. জাহাঙ্গীর ( ৪০), মো. সোহাগ (৩৫ ), আব্দুস সালাম (২১), খালিদ হোসেন (২৫ ), জাহাঙ্গীর হোসেন (৩০), মো. জাহাঙ্গীর আলম (২৩), আব্দুর রহিম (২৪ ), মো. রিয়াদ (১৮) মো. জুম্মন (১৯), মো. মোস্তাফিজুর রহমান (৪১), মো. বাবু (১৮), মো. সোহেল রানা (৩০), মো. সুমনসহ (১৭) আরও অনেকে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে তারা চিকিৎসা নেয়। তারা বংশাল, শ্যামপুর, জুরাইন. গেন্ডারিয়া, সূত্রাপুর, নিমতলী, সবুজবাগ, রামপুরা, লালবাগ, হাজারীবাগ ও নবাবগঞ্জের বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৭০ জন কোরবানির গরুর গোস্ত কাটতে গিয়ে চাপাতি ও ছুরির আঘাতে ও গরুর গুঁতায় ও লাথির আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কেউ ভর্তি হয়নি সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest