৩ রা জুলাই সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩

৩ রা জুলাই সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

ইউএস বাংলা বার্তা  ডেস্কঃ

আগামী ৩ জুলাই শপথ নিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র ও কাউন্সিলররা। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পাঠ করানো হবে। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এই প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিন নগরের ৪২ টি ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ