প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
” বৃষ্টি ও ভালোবাসা “
কবি-আউয়াল জামান কয়েছ
সেদিন দেখেছিলাম তোমায় খালি পায়
বৃষ্টির জলে ভেজা কদম তলায়!
কম্পিত দেহ মন এলো-মেলো চুল
শাড়ির আঁচল ভরা শুভ্র বকুল ফুল!
দমকা হাওয়ার সাথে ঘন বর্ষন
এই ছিল তোমাকে প্রথম দেখার ক্ষন!
নির্মল হাসি আর ফুলের গ্ৰানে
ভালো লাগা অনুভূতি জেগেছিল প্রাণে!
প্রথম দেখাতে হয় বিচলিত মন
তখন থেকেই শুধু করে উচাটন!
ভালোবাসি কথাটা কি বলে দেয়া যায়?
রাতগুলো ভোর হয় এই ভাবনায়!
সাহস সঞ্চয় করে বলেই দিলাম
লাজুক হাসিতে তার জবাব পেলাম!
সেই থেকে আজ অবধি বর্ষায় হাসি
বৃষ্টির জল জানে কত ভালোবাসি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest