প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
গত বছর থেকেই আলোচনায় রয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান: সিজন ২’ দিয়ে দারুণ সাড়া ফেলেন তিনি। এরপর নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স ও ‘পুষ্পা’র আইটেম গানে নেচে বারবার খবরের শিরোনামে এসেছেন এই অভিনেত্রী।

গুঞ্জন শোনা যায়, আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটির আইটেম গানে খোলামেলা পোশাকে নেচেই নাকি সংসার ভেঙেছে সামান্থার! যদিও বিষয়টি প্রকাশ্যে আনেনি নাগা-সামান্থার কেউ-ই।
যে আইটেম গান নিয়ে এতকিছু, সেই গানে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী? ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুরুতে শোনা গিয়েছিল এর জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।
যে আইটেম গান নিয়ে এতকিছু, সেই গানে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী? ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুরুতে শোনা গিয়েছিল এর জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।
দক্ষিণী ইন্ডাস্ট্রির এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ওই গানের জন্য সামান্থা প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছে। তিনি প্রথমে রাজি হচ্ছিলেন না। সিনেমার নায়ক আল্লু অর্জুন শেষে তাকে রাজি করায়।
১৮০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা’ গত ১৭ ডিসেম্বর মুক্তি পায়া প্রেক্ষাগৃহে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও এটি দারুণ ব্যবসা করেছে। সুকুমার পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশ্মিকা মন্দানা। এছাড়া আরও রয়েছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলও।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest