প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
সিলেট সংবাদদাতাঃ
সিলেটের মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ আগস্ট) সকাল১১টার দিকে মোগলাবাজার থানার হারাংপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. খলিল (৫৬) সিলেট নগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকার মৃত মনফর আলীর ছেলে। লাশের ময়না তদন্ত শেষে সোমবার (১৫ আগস্ট) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিম হোসেন সিকদার।
তিনি জানান, খলিলের স্থায়ী নিবাস মহানগরীর উত্তর বালুচরের আল-ইসলাহ আবাসিক এলাকায় হলেও তিনি সম্প্রতি হারাংপাশা এলাকায় রেললাইনের পাশে নতুন বাড়ি করেছেন। রোববার বেলা ১১টার দিকে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
আজ বিকালে খলিলের দাফন সম্পন্ন হবে বলে জানান ওসি আলিম হোসেন সিকদার।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest