প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডাঃ নয়ন রায় আর নেই। সাংবাদিক নয়ন রায় বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার বাসায় হার্ডএ্যাটাক করে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মতো একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাসায় ভিড় করেন। সাংবাদিক নয়ন রায়ের মৃত্যুতে সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে সাংবাদিক নয়ন রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এর নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest