প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ স্বামীকে তালাক না দিয়ে বিয়ের অভিযোগে নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।
মঙ্গলবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তাদের বিয়ের কাবিন ছিল ১ লাখ টাকা। বিয়েটি রেজিষ্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। পরে এই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমনি গত বছর ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলার শরীফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। তার এ বিয়ে বেআইনী। চলতি বছরের ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পরীমনি ও রাজ। যেখানে উল্লেখ করা হয় পরীমনির পরের বিয়েটি ১০১ টাকা কাবিন করা হয়।
আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী আরও বলেন, আমি রাজ ও পরীমনি দুজনকেই আইনি নোটিশ পাঠাইছি। আমি জানতে চেয়েছি পরীমনি তার আগের বিয়েতে ডিভোর্স না দিয়ে কেন দ্বিতীয় বিয়ে করেছেন। এ ছাড়াও যখন সন্তান সম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চত হয়েছি তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তারা অপরাধ করেছেন।
এ আইনজীবী বলেন, আমি পরিমনি ও রাজ দুজনকেই নোটিশে বলেছি যদি তাদের কাছে তাদের পক্ষে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনতে। না হয় আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব না পাই তাহলে আমি আইনগত পদক্ষেপ নেব।
কেন এই আইনী নোটিশ? এ বিষয়ে ওই আইনজীবী বলেন, আমি কোনো আলোচনায় আসতে তা করিনি, বিবেকের তাড়নায় তা করেছি, এটা আমার দায়িত্বে পড়ে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest