প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ অভিনেত্রী শবনম ফারিয়া প্রেমে পড়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমার টিজার প্রকাশের মতো তার প্রেমের টিজারও প্রকাশ করেছেন। প্রেমিকের সঙ্গেএকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন। তবে চেহারার পুরোটা বুঝতে দিলেন না।

ভালোবাসা দিবসে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শর্ট ভিডিও পোস্ট করেছেন ফারিয়া। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে এক যুবকের কোমরে হাত রেখেছেন ফারিয়া। যুবকটিও শবনম ফারিয়াকে কোমরে ধরে কাছে টেনে নিয়েছেন। সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে এভাবে দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টি বিনিময় করছেন।
ছবির দু’জনের একজন শবনম ফারিয়া সেটা স্পষ্ট। সমুদ্রতীরে অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আছেন তারা। ফারিয়া এই শর্ট ভিডিও ক্যাপশনে লিখেছেন ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে। সেখানেই যাও যেখানে তোমার আত্মার খোরাক পাবে। ’
ভিডিওর এক কোণে আরো লিখেছেন, ‘এখন ভালোবাসার মৌসুম, তোমরাও নিজের ভালোবাসা প্রকাশ করো। ’ বিষয়টি জানতে শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হেসে উড়িয়ে দেন বিষয়টি। রহস্য ভাঙতে নারাজ তিনি।
এর আগে দীর্ঘদিন প্রেমের পর হারুনুর রশীদ অপুর সঙ্গে বিয়ে হয় ফারিয়ার। গত বছর নভেম্বরে বিচ্ছেদ ঘটে তাদের।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest