প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যক্রমও স্থগিত করেছেন আদালত।
জায়েদ খানের করা আপিলের প্রেক্ষিতে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে জায়েদ খানের দায়িত্ব পালনে বাধা নেই বলেও জানিয়েছেন তার কৌসুলি আইনজীবী নাহিদ সুলতানা যুথী ও আহসানুল করিম।
আদালতের এ রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান জানান, সম্পাদক পদে দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করতে আপিল বোর্ডকে বলেছেন আদালত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest