প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
মোঃ আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রত্যয়ী তারুণ্য, উন্নত সমাজ আমরাই ভবিষ্যৎ, আমরাই পরিবর্তনের স্লোগান নিয়ে দুর্নীতিমুক্ত দিরাই পৌরসভা গঠনের অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছেন পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন।
শুক্রবার (৩ জুলাই) বেলা ৩ টায় পৌরশহরে থানা পয়েন্টে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে পরিবর্তনের স্লোগান সম্বলিত টি-শার্ট বিতরণ করেন তিনি। এসময় আবুল হাসনাত রিপন বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠন, ইনসাফ,সততা ও সচ্ছতার অঙ্গীকার নিয়ে আমি দিরাই পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। এরই ধারাবাহিকতায় এবং পৌর শহরে সজনচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টি শার্ট বিতরণ কর্মসূচি পালন হয়েছে। আগামী সপ্তাহ থেকে অন্যান্য কর্মসূচি নিয়ে আসবো।
তিনি আরও বলেন, মানুষের সেবা করাই আমার লক্ষ্য। ছাত্রদল দিয়েই রাজনৈতিক অঙ্গনে আমার পথচলা শুরু। জীবনের র্দীর্ঘ একটা সময় যুক্তরাজ্য কাটিয়েছি আমার চাওয়া পাওয়ার কিছু নাই বাকি জীবন মানুষের সেবায় কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে আমার অঙ্গীকার বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল তালুকদার, বিএনপি নেতা জামাল হোসেন, আবু বকর মিয়া, মির্জা হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের তালুকদার, কাওসার তালুকদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest