প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। শুক্রবার ( ৫ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনারুঘাট ফুটবল একাডেমি।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও চুনারুঘাট ফুটবল একাডেমি আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে খেলার ১ম আর্ধে যে দুইটি এবং এবং দ্বিতীয় আর্ধে আরো একটি গোল করে মোট তিনটি দৃষ্টিনন্দন গোল করে শিরোপা নিজেদের ঘরে তোলে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালিমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন,চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সভাপতি এড.মনিরুল ইসলাম টুলু,সাধারণ সম্পাদক এড মীর সিরাজ আলী,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার করিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার,প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দলনেতা আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান,সদস্য সচিব মারুফ আহমেদ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, ফাইনাল খেলাটি উপভোগ করতে চুনারুঘাটসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। খেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।
চুনারুঘাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাজিবুল ইসলাম বলেন, “ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আমরা প্রায় এক মাস ধরে নিরলস পরিশ্রম করেছি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের বড় আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest