প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক-বালিকা)-২০২৬ ইং উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
” খেলাধুলা আমাদের শেখায় দলগত কাজ ও পারস্পরিক সম্মান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৭ ই এপ্রিল রোজ মঙ্গলবার জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)- ২০২৬ ইং উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠান এর প্রধান অতিথি ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ, কামরুজ্জামান, আব্দুস ছালাম, আবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, কামরুজ্জামান, ছালিক মিয়া, মহিলা মেম্বার রিছনারা বেগম হুছনারা, স্বপ্না রানী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কৃতি ফুটবলার আলমগীর হোসেন, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাহিদ মিয়া,জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তালুকদার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইফতেখার আলম রানা, তরুণ সমাজ সেবক ফুজায়েল আহমদ, বিভিন্ন স্কুলের শিক্ষক /শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest