জগন্নাথপুরে বাজার মনিটরিং, ফাস্টফুড এর দোকানে অর্থ দন্ড 

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

জগন্নাথপুরে বাজার মনিটরিং, ফাস্টফুড এর দোকানে অর্থ দন্ড 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে একটি ফাস্টফুড এর দোকানে ১০ হাজার টাকা অর্থ দন্ড  প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ৮ মার্চ রোজ রবিবার দুপুরে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে, বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রসি‌কিউটর (মে‌ট্রোল‌জি) সুকান্ত জয় ও জগন্নাথপুর থানার একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে  ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এই বাজারের টিএন্ডটি রোডের পার্শ্ববর্তী এক‌টি  অভিজাত ফাস্টফুড এর দোকা‌নে বিএস‌টিআই লাইসেন্স নবায়ন না থাকায় ওজন ও প‌রিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ক‌রেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। তবে এই দোকানে খাদ‌্যদ্রব‌্য উৎপাদন, প‌্যা‌কে‌জিং কার্যক্রম ও ব‌্যবহৃত কাঁচামাল স‌ঠিক পাওয়া গেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দীন বলেন, বাজার মনিটরিংকালে এক‌টি মি‌ষ্টির দোকা‌নে বিএস‌টিআই লাইসেন্স নবায়ন না থাকায় ওজন ও প‌রিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করেছি। বাজা‌রের অন‌্যান‌্য ক‌য়েক‌টি দোকা‌নে সরকা‌রি আইন মান‌্য করার জন‌্য ও লাইসেন্স হালনাগাদ রাখার জন‌্য ব‌্যবসায়ী‌দের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে  উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে।

এ সংক্রান্ত আরও সংবাদ