জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্যাস সিলিন্ডার এর দোকানে জরিমানা ও খাস জমি পরিদর্শন

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্যাস সিলিন্ডার এর দোকানে জরিমানা ও খাস জমি পরিদর্শন

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে একটি গ্যাস সিলিন্ডার এর দোকানে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন। এবং তিনি খাস জমি পরিদর্শন করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে ৭ মার্চ রোজ শনিবার দুপুরে গ‌্যা‌স সরবরাহ ও মূল‌্যতা‌লিকা তদার‌কির নি‌মিত্তে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় গ‌্যা‌সের মূল‌্য তা‌লিকা প্রদর্শিত না থাকায় ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর আওতায় জাহানুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন। এছাড়াও তিনি রানীগঞ্জ ইউনিয়নে খাস জমি ও নদী শ্রেণির জমি পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বাজা‌রে গ‌্যা‌সের সরবরাহ স্বাভা‌বিক র‌য়ে‌ছে কিনা খবর নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। তবে মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর আওতায় একটি দোকানে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছি।
যদি অধিক মূ‌ল্যে গ‌্যাস বিক্রয়ের কোন ঘটনা ঘট‌লে তথ‌্যসহ অভিযোগ জানা‌নোর জন‌্য সকল‌কে অনু‌রোধ কর‌ছি। আইন অনুসরণপূর্বক গ‌্যা‌সের খুচরা বিক্রয়মূল‌্য প্রদর্শনের জন‌্য সকল ডিলার ও খুচরা দোকানদার‌কে সতর্ক কর‌েছি। উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে এ ধর‌নের অভিযান অব‌্যাহত থাক‌বে। এছাড়াও এই ইউনিয়নে খাস জমি ও নদী শ্রেণির জমি পরিদর্শন করেছি। ক্রমান্বয়ে উপজেলা সর্বত্র খাস ও নদী শ্রেণির জমি পরিদর্শন করব।

এ সংক্রান্ত আরও সংবাদ