প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
মাঠের মাঝখানে ডিম পেড়েছে পাখি। ছবি- সংগৃহীত
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
অদ্ভুত এক কারণে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের একটি খেলার মাঠ। কোনো সংস্কার বা সমস্যার জন্য নয়, বরং সংরক্ষিত প্রজাতির একটি দেশীয় পাখি ‘প্লোভার’ মাঠের একেবারে মাঝখানে ডিম পেড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ পাখির সুরক্ষায় প্রশংসনীয় একটি সিদ্ধান্ত নিয়েছে। মাঠটি তাই খেলাধুলার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মাঠের মাঝখানে ডিম দেওয়ার কারণে ফুটবল ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে পাশের মাঠে। ওয়াইল্ডকেয়ার নামের একটি বন্যপ্রাণী সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সাহায্য এবং বিশেষ অনুমতি প্রয়োজন হয়। তাই ঝামেলায় না গিয়ে কর্তৃপক্ষ মাঠটি প্রায় ২৮ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে।
প্লোভার পাখি বাচ্চা ফোটার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র আওয়াজ করা এবং হঠাৎ আক্রমণ করে নিজেদের বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest