প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মঈনুল (৩২),আমিনুল (৩৫), সাইফুল(৩০) ও জসীম(৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিন এবং এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ৭ই আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রাম নিবাসী মৃত ছাদেক মিয়ার ছেলে নন জিআর নং-১৪/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মঈনুল হক (৩২), আমিনুল হক (৩৫), সাইফুল হক (৩০) ও একই গ্রাম নিবাসী মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (৪২)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৮ জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest