প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী ফজলু(৩২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই রাহাত খান সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রাম নিবাসী মৃত আব্দুল কাহার এর ছেলে সিআর-১০০/২৬ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ ফজলু মিয়া (৩২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৬ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest