ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালী, সভা ও ভূমি মেলা উদ্বোধন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুরে র‍্যালী, সভা ও ভূমি মেলা উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি ##

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ই মে সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলা শুরু হয়।


মেলার শুরুতে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর উপজেলা হলরুমে ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত জনসচেতনামূল সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভূমি) মহসীন উদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির আহ্বায়ক কিমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধিুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছা আহমেদ,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী আব্দুস সোবহান, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মতিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, শাহাজান মিয়া, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক খোলা কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমীন প্রমূখ।
এই সময় জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) সোহরাব হোসেন, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক সামছুল ইসলাম সমছু, তকব্বুর মিয়া, যুক্তরাজ্য যুবদল নেতা আলিফ মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারস্যান আছকির আলী, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, হাবিল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমিন, বিএনপির নেতা আখলুল করিম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল হক
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।’ মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ