জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মঞ্জু ভবন এর কাজের উদ্বোধন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

জগন্নাথপুরের রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মঞ্জু ভবন এর কাজের উদ্বোধন

 

জগন্নাথপুর প্রতিনিধি ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারন প্রকল্পে নতুন “নিবারন চন্দ্র দেব মঞ্জু ভবন” নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২০মে বুধবার বিকালে নিয়তি রানী দেব এর অর্থায়নে নিবারন চন্দ্র দেব মঞ্জু ভবন এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। পরে এই উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ কয়ছর আহমেদ এম পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী চাঁন মিয়া প্রমূখ। এই সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুস ছোবান, আহ্বায়ক কমিটির সদস্য ইছরাক আলী মেম্বার, যুবদলের আহ্বায়ক আবুল হোসেন ডালিম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, মোঃ আল আমীন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল আমিন, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক কয়েছ উদ্দিন মাষ্টার, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিজান , শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা আধুনিক পরিবেশে পাঠদানের সুযোগ পাবে। তারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, “মঞ্জু ভবন” নির্মাণ শেষ হলে শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। উদ্বোধন শেষে নির্মাণ কাজের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ