প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবনের ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা আমাদের ঈমান ও কাজের স্পৃহাকে যেন দুর্বল না করে, সেই আহবান জানান তিনি।
১৪ মে রোজ বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রাখেন, তার মাঝেই কল্যাণ নিহিত থাকে। আমাদের কাজ হলো আন্তরিকতার সঙ্গে দ্বীনের জন্য কাজ করে যাওয়া এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দায়িত্বশীল নেতাদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য দেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে তৎপর হওয়ার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু নামাজ বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আমাদের চিন্তা, কাজ, ত্যাগ, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়াই প্রকৃত দ্বীনদারীর পরিচয়।
শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের সব জেলা থেকে বাছাই করা জনশক্তি নিয়ে এই শিক্ষা শিবির চলবে ১৬ মে পর্যন্ত। সুত্রঃ আমার দেশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest