প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারী ভাবে বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণী কার্যক্রম উদ্বোধন করেছেন, এমপি মোহাম্মদ কয়ছর আহমদ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার হত-দরিদ্র অসহায় ও দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি ২০ শে মে রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় পৌরসভা প্রাঙ্গণে উদ্বোধন করেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এই কর্মসূচি উপলক্ষে জগন্নাথপুর পৌর পরিষদ আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কোনো মানুষকে না খেয়ে থাকতে দেবেন না। গ্রামীণ জনপদের প্রতিটি অসহায়, হত-দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার এবং কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে কে কঠোর নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মুসাব্বির আহমদ, হাজী মোঃ আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম দিলু মিয়া, সদস্য মোঃ আছকির আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, সদস্য সাংবাদিক মোঃ আল আমীন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ ও দলীয় নেতাকর্মী বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।
এছাড়াও এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ রানীগঞ্জ ইউনিয়ন এর হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest