প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে এমপাওয়ারিং এগ্রিকালচারাল রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড ইয়েল্ড (EARLY) প্রজেক্টের উদ্যোগে স্কুল সামগ্রী, নগদ অর্থ ও ভেড়া বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমপাওয়ারিং এগ্রিকালচারাল রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড ইয়েল্ড (EARLY) প্রজেক্ট এর উদ্যোগে, সুইডেনের ‘ইনসামলিংসস্টিফটেলসেন হ্যান্ড ইন হ্যান্ড’ এর সহযোগিতায় ও শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত পলি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (PADMA) এর আয়োজনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর শিক্ষার্থীদের মধ্যে স্কুল সামগ্রী,নগদ অর্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ উপলক্ষে ২৩ শে মে রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পলি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (PADMA) এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে ও সমাজ সেবক নজরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
আলোচনা পর্ব শেষে, কলকলিয়া ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস এবং খাতা-কলম, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসার ১৬ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে জনপ্রতি ২৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান, ক্ষুদ্র ব্যবসার প্রসারে ২ জন স্থানীয় ব্যবসায়ীকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা ও এলাকার ৩৫ জন হতদরিদ্র মানুষের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জনপ্রতি ২টি করে মোট ৭০টি ভেড়া বিতরণ করা হয়েছে।
ক্বারী মোঃ নূরুল হক এর কোরান তেলাওয়াত ও শিক্ষার্থী প্রিতম নাথের গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক মেম্বার), তরুণ সমাজ সেবক আলতাবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কাইয়ুম, জসীমউদ্দিন মিন্টু, ছালিক মিয়া, মসিক আহমদ, সাদিক আলম, মাহবুবুল হাসান মহন, মহিলা মেম্বার হুসনারা বেগম রিসনারা, স্বপ্না রানী, বাবুল মাষ্টার, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির ১ম সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, সমাজ সেবক আনোয়ার হোসেন শিপু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে এবং দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা ও জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করতে ‘আর্লি’ প্রজেক্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহায়তা প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে অনুষ্টানের সভাপতি সাজ্জাদুর রহমান, এই ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest