সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ

তৌফিকুল আম্বিয়া টিপুকে সভাপতি, মান্না মুনতাসীরকে সাধারন সম্পাদক ও কাজীরুল ইসলাম শিপনকে কোষাধ্যক্ষ করে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র ২০২৬-২০২৮ মেয়াদের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন,সহ-সভাপতি মানিক আহমেদ, মোহাম্মদ আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান ও আব্দুল বারি চপল; সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল; সাংগঠনিক সম্পাদক দিনারুল ইসলাম; প্রচার সম্পাদক ইমরুল হাসান সজল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সোহান আহমেদ রনি; আইন ও আন্তর্জাতিক সম্পাদক ফয়সল আহমেদ; দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং মহিলা সম্পাদিকা আসমা বেগম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শামীম আহমেদ, মোহাম্মদ তোহেল আহমেদ, জাবেদ চৌধুরী, শরিফ খান, মোহাম্মদ সাহান, আব্দুল হালিম এবং হারুন মিয়া।
গতকাল ১৪ মে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার আব্দুস শহিদ, সদরুন নূর, নুরুল হুসাইন, আফতাব আলী ও আবুল কাসেম ইয়াহিয়া এই কমিটি ঘোষণা করেছেন।
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু জানিযেছেন।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসে সুনামগঞ্জবাসীর ঐক্য, সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বসবাসরত সুনামগঞ্জবাসীর হাতে গড়া সামাজিক সংগঠন “সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক” প্রতিষ্ঠালগ্ন ২০০২ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত সুনামগঞ্জবাসীদের কল্যাণে কাজ করে আসছে। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ