প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা সেতুর কাছে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ২০ মে রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার দিকে শান্তিগঞ্জ উপজেলাধীন জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটে।এই ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ইব্রাহিম নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে লেগুনার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহের মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম মারা যান।স
এ ঘটনায় আহত হন আরও তিনজন। তারা হলেন ঘাগলী গ্রামের মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান ও তার মেয়ে লুৎফা এবং ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের গনিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest