জগন্নাথপুরে পৃথক মামলার ৭ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৭ আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ
মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল আলম, এসআই উমর ফারুক, এসআই এখলাছুর রহমান, এএসআই কামাল উদ্দিন, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ২২ শে মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী ফিরোজ মিয়ার ছেলে জগন্নাথপুর থানার নন-এফআইআর নং-৪৬/২০২৬, তারিখ-২৩/০৫/২০২৬ইং, ধারা-পুলিশ আইনের ৩৪ এর মামলার আসামী জুলফাস মিয়া (৩৫), বিনয় দেব নাথ এর ছেলে দোলন দেব (৩৮), একই গ্রামের মৃত ইদ্রিস উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার নন-এফআইআর নং-৪৭/২০২৬, তারিখ-২৩/০৫/২০২৬ইং, ধারা-পুলিশ আইনের ৩৪ এর মামলার আসামী মোঃ আলাউদ্দিন (৫৫), মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ হাসিম (৪২), জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী তারিক উল্লাহর ছেলে দুদু মিয়া (৫৮), ছাতক উপজেলার লক্ষ্মণসোম গ্রাম নিবাসী মৃত গিয়াস উদ্দিন এর ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৯৫৪, তারিখ-২২/০৫/২০২৬ইং, ধারা-ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ এর মামলার আসামী আফজল আহমদ (২৮) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার নূরপুর গ্রাম নিবাসী আব্দুল খালিক এর ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৯৪৬, তারিখ-২২/০৫/২০২৬ইং, ধারা-ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ এর মামলার আসামী রুবেল আহমেদ (২৯) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩ শে মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ