কলকলিয়ায় ইদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

কলকলিয়ায় ইদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন

 

হুমায়ূন কবীর ফরীদি##

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র অসহায় মানুষের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র অসহায় ও দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ শত ২০ জন মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল ২১ শে মে ও ২২ শে মে দুই দিনে পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, সাদিক আলম, কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, ছালিক মিয়া, মহিলা মেম্বার হুসনারা বেগম রিসনারা, স্বপ্না রানী, ছফেদা বেগম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, কলকলিয়া ইউপির ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলী নুর, ফুজায়েল আহমদ ও সুবিধাভোগী লোকজন সহ গ্রাম পুলিশ বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ