প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৬-২০২৭ অর্থ বছরের ১কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ২০শে মে রোজ বুধবার সকালে পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদর এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সদস্য সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য ।
সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ১কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকার বাজেট ঘোষণা করেন অত্র পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯ শত ৮ টাকা।উদ্ধৃত ৩ লাখ ৫০ হাজার ৫ শত ৬৭ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, মহিলা মেম্বার হুসনারা বেগম রিসনারা, স্বপ্না রানী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, সমাজ সেবক রফিক মিয়া, লেবু মিয়া, তাবাজ মিয়া, ফজল মিয়া, সুহেল মিয়া, কলকলিয়া ইউপির ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলী নুর, ফুজায়েল আহমদ, শেফালী বেগম, খায়রুন বেগম, লাইলী বেগম, শফিকা বেগম ও ইউনিয়ন এর বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ গ্রাম পুলিশ বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest