জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে ১৫ মে রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির, মাছুম আলম, আঃ মন্নান, আবু তালেব, আব্দুল মতিন, মোজাফফর আলী লিটন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন, হুমায়ূন কবীর ফরীদি, আতিকুল ইসলাম চৌধুরী, জামাল হোসাইন, আব্দুস সালাম,এনামূল হক, হোসেন নূর, আতর আলী, ফজর আলী, সাদিক হোসেন রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি রোকন মিয়া, শামসুজ্জামান, কামরুল হাসান লিটন, যুবদল নেতা মোজাম্মেল হক, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আছকির আলী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জিতু, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হকও সহ-সভাপতি তুহিনুর রহমান শিমু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ