জগন্নাথপুরে পৃথক মামলার ৬ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৬ আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে পৃথক মামলার আসামী মামুন (২৪),সাইফুল (২১),টিপু(২৭),কাইয়ূম (৫৬),রুহেল(৩৩) ও সাদত(৩০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন, অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং  এএসআই হাফিজুর রহমান সহ একদল পুলিশ ১৩ মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার পার্ব ভবানীপুর (পারুয়া বাড়ী) গ্রাম নিবাসী আলাল মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-৯, তারিখ- ১৪ মে, ২০২৬, জি আর নং-৮১, তারিখ- ১৪ মে, ২০২৬, ধারা- ২০ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মামলার এজাহার নামীয় আসামী মোস্তাফিজুর রহমান মাইন ওরফে মামুন (২৪), জগন্নাথপুর উপজেলার পন্ডিতা(চিলাউড়া) গ্রাম নিবাসী আবুল কাশেম এর ছেলে সাইফুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (দক্ষিণ পাড়া) গ্রাম নিবাসী শুক্কর আলীর ছেলে মোঃ টিপু মিয়া (২৭), হবিবপুর (কোনাপাড়া) মৃত নাঈম উল্লাহর ছেলে মোঃ আব্দুল কাইয়ুম (৫৬), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লামাতাসী গ্রাম নিবাসী বর্তমানে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কনস্ট্রাকশন কাজে কর্মরত মোঃ তানজির সিদ্দিকী ওরফে রুহেল (৩৩) ও জগন্নাথপুর উপজেলার কাদিপুর গ্রাম নিবাসী সজ্জাদ আলীর ছেলে  জগন্নাথপুর থানার এফআইআর নং-১০, তারিখ- ১৪ মে, ২০২৬, জি আর নং-৮২, তারিখ- ১৪ মে, ২০২৬, ধারা- 447/ 448/ 379/ 380/ 411 The Penal Code, 1860 মামলার  এজাহার নামীয় আসামী সাদত মিয়া(৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৪ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ