অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা “জুয়েল” সহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা “জুয়েল” সহ ৫ জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে জগন্নাথপুরের জুয়েল (২৩), ধর্মপাশার মামুন (৩৩), দোয়ারাবাজার এর অনিক(৪০), জামালগঞ্জ এর মিটন(৩১), ছাতকের পাপ্পু (২৭), তাহিরপুরের তোফাজ্জল (২৫) ও ছাতকের সউদ(৪৬) নামক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর ৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, দেশের অন্যান্য অঞ্চলের মতো সুনামগঞ্জের জেলা পুলিশ এর উদ্যোগে অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথকভাবে ১৫ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা জুয়েল আহমদ (২৩), ধর্মপাশা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য শরীফ আহমদ মামুন (৩৩), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম অনিক (৪০), জামালগঞ্জ উপজেলার কালীপুর গ্রামের বাসিন্দা উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিটন পাল (৩১) ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য ছাতক উপজেলার কালিদাস পাড়া গ্রামের বাসিন্দা আল মেরাজ পাপ্পু (২৭) কে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৬ ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
এই বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, গ্রেপ্তারকৃতদে আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ