জগন্নাথপুরে সুনামগঞ্জ -৩ আসনের এমপির বরাদ্দে রাস্তার সিসি ঢালাই কাজ উদ্বোধন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

জগন্নাথপুরে সুনামগঞ্জ -৩ আসনের এমপির বরাদ্দে রাস্তার সিসি ঢালাই কাজ উদ্বোধন

 

জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এর বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের রাজু মার্কেট হইতে ডাউকা নদীর তীর পর্যন্ত শ্রীধরপাশা গ্রামের ভিতর ২ শত মিটার রাস্তার সিসি ঢালাই কাজ ৫ জুলাই রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান,কলকলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য মোঃ মাছুম আলম, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, সালাউদ্দিন কাদের, শিবলু মিয়া, আঞ্জর আলী, রাজু আহমেদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আলম, তরুণ সমাজ সেবক রায়হান আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক সহ গ্রামের মুরুব্বীয়ান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ