জগন্নাথপুরে “শ্রীধরপাশা শাহী ঈদগাহ” এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

জগন্নাথপুরে “শ্রীধরপাশা শাহী ঈদগাহ” এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রামের প্রবাসীদের অর্থায়নে ও দেশ-বিদেশে অবস্থানরত গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার সন্নিকটে নান্দনিক ডিজাইনে ” শ্রীধরপাশা শাহী ঈদগাহ ” এর পূর্ণ নির্মাণ কাজ ৫ জুন রোজ শুক্রবার বাদ জুম্মা শুভ উদ্বোধন করেছেন এই গ্রামবাসী। এসময় গ্রামের মুরব্বীয়ান ও যুবক সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমেদ। দোয়া শেষে উপস্থিত জনতার মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ