প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জি আর এর চাল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর বরাদ্দে, জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাম্প্রতিক প্রবল বর্ষণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত ৫ শত কৃষকদের মধ্যে জি আর এর চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
চাল বিতরণকলে উপস্থিত ছিলেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest