জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড 

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংসের দোকানে অর্থদণ্ড 
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ” ভাই ভাই গোস্তের দোকান” নামক ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন।
২ রা সেপ্টেম্বর রোজ বুধবার  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ ” ভাই ভাই গোস্তের দোকান ” নামক ব্যবসা প্রতিষ্ঠানে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর থেকে জবাইকৃত অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ পরিচালনা করেন। এসময় আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রা‌ণিসম্পদ অ‌ফিসা‌র এর প্রত‌্যয়ন ও পরীক্ষা ব‌্যতীত জবাই করায় এবং জানা স‌ত্বেও জবাইকৃত গরু কেনায় মেসার্স ভাই ভাই গো‌স্তের দোকান‌কে পশু জবাই ও মাং‌সের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারার আওতায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ক‌রেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মহসিন উদ্দিন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন জানান, এই দোকানের ব্যবসায়ীকে আইন ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা, মাংসের দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ