কলকলিয়ায় প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

কলকলিয়ায় প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর বরাদ্দে, জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে কলকলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ৩১শে আগষ্ট রোজ সোমবার কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাম্প্রতিক প্রবল বর্ষণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে জনপ্রতি ২০কেজি করে চাল ৩৬৭ জনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
চাল বিতরণকলে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, জগন্নাথপুর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল হক, এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ এর প্রতিনিধি কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য মোঃ আব্দুস ছালাম,  জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, মসিক আহমদ, ছালিক মিয়া, জসীম উদ্দীন মিঠু, সাদিক আলম, মহিলা মেম্বার হুসনারা বেগম রিছনারা, স্বপ্না রানী, ছফেদা বেগম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, হিসাব রক্ষক রানা, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার ব্যক্তিগত সচিব ফুজায়েল আহমদ ও গ্রাম পুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ