মধ্যনগরে নিষিদ্ধ সংগঠন আ,লীগ ও সহযোগী সংগঠন এর ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

মধ্যনগরে নিষিদ্ধ সংগঠন  আ,লীগ ও সহযোগী সংগঠন এর ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. শাহজাহান।মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজন চন্দ, রোমান মিয়া, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নিকসন মিয়া, জেলা ছাত্রলীগের নেতা নজির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজিত দাস, তাহিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবেদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের নেতা রাজন মিয়া, বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, বালিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিবুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের নেতা সাজিদ মিয়া, আওয়ামী লীগ নেতা মোশাহিদ হোসেন রানু, সেলিম ভূঁইয়া, শাহজাহান চৌধুরী, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান, মিয়া হোসেন এবং মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল আহমদ।মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন মামলার কয়েকজন এজাহারভুক্ত আসামি।কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও তার অনুসারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ভিডিওটি শেয়ার করেন বলেও অভিযোগ করা হয়েছে।মিছিলের ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নামও ছিল।মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ